ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্রুত পরমাণু অস্ত্রের বহর বাড়াচ্ছে চীন, আশঙ্কায় পেন্টাগন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০৩০ সাল নাগাদ চীনের পারমাণবিক বোমার সংখ্যা ১ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। পূর্বধারণার চেয়েও দ্রুত পরমাণু অস্ত্রের বহর সমৃদ্ধ করছে দেশটি।

চীনের সামরিক অগ্রগতি নিয়ে কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর সিএনএস ও ভয়েস অব আমেরিকার।

প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা ২০০’র মতো থাকলেও ২০২৭ সাল নাগাদ তা ৭০০ এবং ২০৩০ সালের মধ্যে এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

বছরখানেক আগে মার্কিন প্রশাসনের ধারণা ছিল, ২০৩০ সালের মধ্যে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা বড়জোর ৪০০’র মতো হতে পারে। কিন্তু নতুন প্রতিবেদনে এর সংখ্যা প্রায় আড়াইগুণ বাড়ানো হয়েছে।

পারামাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণের পাশাপাশি, জাতীয় সেনাবাহিনী চায়না’স পিপলস লিবারেশন আর্মির সদস্য সংখ্যাও বাড়াচ্ছে দেশটি। প্রতিবেদনে বলা হয়, চীন দ্রুতই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রের শক্তির ব্যবধান কমিয়ে আনছে।

যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে ৩ হাজার ৭৫০টি পরমাণু অস্ত্র রয়েছে এবং এর সংখ্যা বাড়ানোর আর কোনো পরিকল্পনা নেই তাদের। বরং দিন দিন এর সংখ্যা কমাচ্ছে দেশটি।

বিপরীতে চীন তাদের স্থল-নৌ-আকাশ ত্রিমুখী পারমাণবিক অস্ত্রের সম্ভার বাড়াতে বিপুল বিনিয়োগ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ্রুত পরমাণু অস্ত্রের বহর বাড়াচ্ছে চীন, আশঙ্কায় পেন্টাগন

আপডেট সময় ০৬:১৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১