ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউইয়র্কের নতুন মেয়র এরিক অ্যাডামস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী এরিক অ্যাডামস ।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহারটি পরিচালনার জন্য দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। খবর বিবিসি ও আনাদোলুর।

নিউইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন ডেভিড ডিনকিনস। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল দায়িত্ব পালন করেছেন। প্রায় ৩০ বছর পর আবারও কৃষ্ণাঙ্গ মেয়র পেলো নিউইয়র্কবাসী।

১৯৬০ সালে কুইন্সে জন্মগ্রহণ করেন অ্যাডামস। তার মা একজন পরিচ্ছন্নকর্মী এবং বাবা একজন কসাই হিসেবে কাজ করতেন। ২০০৬ সালে তিনি পুলিশের চাকরি থেকে অবসর নেন। এর পর সিনেটর নির্বাচিত হন তিনি। ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

অ্যাডামস একজন কিশোর হিসেবে পুলিশ কর্মকর্তাদের হাতে মারধরের বর্ণনা দিয়েছেন। সে সময় তাকে অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছিল।

পরে যখন তিনি পুলিশে যোগ দেন, তখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদের পক্ষে ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন।

নির্বাচনে জয়ের খবর পেয়ে টুইটবার্তায় অ্যাডামস বলেন, আজ রাতে আমরা বিজয় উদযাপন করব এবং আগামীকাল থেকেই কাজে ঝাঁপিয়ে পড়ব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউইয়র্কের নতুন মেয়র এরিক অ্যাডামস

আপডেট সময় ০১:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১