ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবমেরিন ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন : ফরাসি প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে পারমাণবিক সাবমেরিন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইতালির রোমে জি-২০ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ এই কথা জানান।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, সাবমেরিন ক্রয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কি না, প্রশ্নের জবাবে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘মনে হয় না, আমি জানতাম।’

স্কট মরিসনের উদ্দেশে ম্যাক্রোঁ আরও বলেন, আপনার দেশ ও জনগণের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও বন্ধুত্ব রয়েছে। একই সঙ্গে আমাদের একে অপরকে সম্মান দেখাতে হবে। আপনাকে সত্য কথা বলতে হবে। এই মূল্যবোধের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

তবে, ফ্রান্সের প্রেসিডেন্টের পারমাণবিক সাবমেরিন চুক্তির অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে পারমাণবিক সাবমেরিন চুক্তির পরে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে করা অস্ট্রেলিয়ার একটি চুক্তি বাতিল করে। এরপরই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। এ ঘটনায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভ লে দ্রিয়াঁ এটিকে ‘পিঠে ছুরিকাঘাত’ হিসেবে উল্লেখ করে একে ‘মিত্র ও অংশীদারদের মধ্যে অগ্রহণযোগ্য আচরণ’ বলে বর্ণনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাবমেরিন ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন : ফরাসি প্রেসিডেন্ট

আপডেট সময় ০১:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১