ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। উভয় দেশই ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ থেকে লেবাননি রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে।

সৌদি আরব শুক্রবার জানায়, তারা ৪৮ ঘণ্টার মধ্যে লেবাননের রাষ্ট্রদূতকে চলে যেতে বলেছে এবং বৈরুত থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে। রিয়াদ অবিলম্বরে সকল লেবাননি আমদানি বন্ধেরও নির্দেশ দিয়েছে বলে সৌদি পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, নাগরিকদের লেবাননে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। পাশাপাশি বৈরুতে থাকা নিজেদের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানো হয়েছে।

এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একই কারণে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এছাড়া দেশটি ত্যাগ করতে লেবাননের রাষ্ট্রদূতকে দুইদিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, লেবানন কর্তৃপক্ষের ভুল পদক্ষেপের কারণে রিয়াদ ও বৈরুতের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে তার জন্য সৌদি সরকার দুঃখিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি ও বাহরাইন থেকে লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার

আপডেট সময় ০১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১