ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার নিরাপত্তায় শীর্ষে জনতা ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতায় (সাইবার ড্রিল-২০২১) জনতা ব্যাংক লিমিটেড প্রথম স্থান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্মিলিতভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।

দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাইবার ইন্সিডেন্ট হ্যান্ডেলিং দক্ষতা বাড়ানোর জন্য বাংলাদেশ কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিমের আয়োজনে সাইবার ড্রিল-২০২১ অনুষ্ঠিত হয়।

দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে অনলাইনে আয়োজিত দিনব্যাপী ওই ড্রিলে ৩৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দলগতভাবে অংশ নেয়।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের নির্দেশনায় পাঁচ সদস্যের দলটির নিরলস প্রচেষ্টায় জনতা ব্যাংক লিমিটেড ৪২ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রথম এবং সম্মিলিতভাবে তৃতীয় স্থান অর্জন করে।

এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (ডিএসএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। জনতা ব্যাংকের দলে ছিলেন আইটি বিভাগের এলিন ববি, বায়েজীদ হাসান ভূঁইয়া, মো. আমিমুল ইহসান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইবার নিরাপত্তায় শীর্ষে জনতা ব্যাংক

আপডেট সময় ০৬:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১