ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গ্লোবাল ফান্ড টিমের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

আকাশ জাতীয় ডেস্ক:

জেনেভায় গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বুধবার সুইজারল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সঙ্গে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গ্লোবাল ফান্ড থেকে যে সহযোগিতা বাংলাদেশ সরকার পেয়ে থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে। কোভিড মোকাবিলায় করণীয় বিষয়াদির পাশাপাশি গ্লোবাল ফান্ডের অর্থ কোভিড-১৯ চিকিৎসাসহ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়নে কীভাবে ব্যবহার করা যাবে, সেসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

এ সময় গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান মার্ক এলডন-এডিংটন, হাই ইমপ্যাক্ট এসিয়া ডিপার্টমেন্টের প্রধান ড. আরবান ওয়েবারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিংয়ে অংশ নিতে গত সোমবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

গ্লোবাল ফান্ড টিমের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০৮:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১