ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ফখরুলকে সরকার পতনের স্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বান নানকের

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার পতনের স্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) ঢাকা কেন্দ্র ও ইআরসির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেবের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, তিনি আজকে বলেছেন এই সরকার জনবিচ্ছিন্ন সরকার, এই সরকার দমন-নিপীড়ন করছেন? মির্জা ফখরুল সাহেব অনুরোধ করবো-আপনাদের এই স্বপ্ন থেকে, স্বপ্নের নেশা থেকে বেরিয়ে আসতে হবে। এই সরকারের ৪২ দিনের মাথায় বিডিআর বিদ্রোহের মতো ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করা যায়নি। এই সরকারকে শাপলা চত্বরে উগ্রবাদী-মৌলবাদীদের জমায়েত করে ভেবেছিলেন পরের দিন সকালবেলা শেখ হাসিনার সরকার আর এই দেশে থাকবে না, কিন্তু সরকার উৎখাত করা যায়নি।

তিনি আরও বলেন, আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বলেই জনগণের ওপর জিঘাংসার প্রতিরোধ নেওয়ার জন্য দেশ করোনায় আক্রান্ত হলেও আপনারা একটি বার এক ছটাক চাল নিয়েও মানুষের দরজায় গেলেন না। একটি রাজনৈতিক দল হিসেবে কী দায়িত্ব পালন করেছেন?

আইইবির প্রেসিডেন্ট মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক প্রেসিডেন্ট মো. আবদুস সবুর, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন (শীবলু), আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নূরুজ্জামান, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ আবুল হোসেন এবং ইআরসি ঢাকার নির্বাহী ভাইস-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক মো. রনক আহসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

ফখরুলকে সরকার পতনের স্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বান নানকের

আপডেট সময় ০২:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১