ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

বকেয়া বেতন দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের জয়দেবপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্টাইল ক্রাফট নামে একটি পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। এতে ঢাকা-জয়দেবপুর সড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় সড়ক অবরোধে নামেন পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকালও তারা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।

পুলিশ ও কারখানার কর্মকর্তারা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় সাতশ কর্মকর্তা ও কর্মচারীর সাত মাসের বেতন বকেয়া রয়েছে। গত দু’দিন ধরে তারা দাবি আদায়ে কারখানার সামনে বিক্ষোভ এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে আসছেন। মালিক পক্ষের সঙ্গে বেতন ভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

কারখানার বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, কারখানায় যথারীতি উৎপাদন অব্যাহত রয়েছে। নিয়ম মেনে শ্রমিকসহ সবাই সকাল থেকে কারখানায় কাজে যোগ দেন। কিন্তু কর্তৃপক্ষ অনেক দিন যাবৎ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ নিয়ে কালক্ষেপণ করে আসছে। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়। এতেও কোনো ফলাফল না পেয়ে তারা তৃতীয় দিনেও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন কর্মকর্তা, কর্মচারীরা।

কারখানার স্টাফ শাহিন আলম জানান, ‘ইনক্রিমেন্টসহ তাদের চার বছরের বাৎসরিক ছুটির ও ২ বছরের ঈদ বোনাসের টাকা পাওনা রয়েছে। তারা বেশ কিছুদিন ধরে এসব পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধের একাধিকবার তারিখ ঘোষণা করলেও তা পরিশোধ করেনি। পাওনা টাকা পরিশোধ না করা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।

এদিকে, শিল্প-পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. জাকির হাসান বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। আগামী শনিবার যেন মালিক পক্ষ তাদের বেতন ভাতা পরিশোধ করেন সেজন্য পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

বকেয়া বেতন দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট সময় ০১:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১