ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আমিরাতে প্রবেশে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা বাড়ল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ চার দেশের নাগরিকদের ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে কূটনীতিক, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক অথবা গোল্ডেন ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বাংলাদেশে ছাড়া অন্য দেশগুলো হলো- পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।

আরব আমিরাতের বিমান সংস্থা আল ইতিহাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, বাংলাদেশসহ ৪ দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের টিকিট বুকিং দেওয়া ৭ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তবে বিমান সংস্থাটি বলেছে, এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

ইতিহাদ বলেছে, যদি আপনি কূটনীতিক বা আমিরাতের নাগরিক বা গোল্ডেন ভিসাধারী হয়ে থাকেন, তাহলেও ফ্লাইট উড্ডয়নের সর্বোচচ ৪৮ ঘণ্টা আগের পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

অন্যদিকে সোমবার স্থানীয় সময় ৫টা নাগাদ দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত সময় বর্ধিত করে কোনো নোটিশ দেয়নি।

এর ওয়েবসাইটে তখনও বলা হচ্ছিল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা থেকে তাদের যাত্রী আনা পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আমিরাতে প্রবেশে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা বাড়ল

আপডেট সময় ০৬:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১