ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

দেশের মানুষ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত : বাবলু

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের মানুষ আজ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত বলে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনার টিকা নেই, নেই সুচিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙেই পড়েছে। ইতোমধ্যেই টিকার সংকট প্রকট হয়েছে। চিকিৎসা পাওয়ার অধিকার মানুষের জন্মগত। প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

আজ সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে আজ আইনের শাসন নেই, চলছে বিচারহীনতার সংস্কৃতি। মানুষের সুখ-দুঃখ, বেদনার কথা, সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরতে গিয়েও বার বার বাধার সম্মুখীন হতে হয়।

বাবলু বলেন, অর্থমন্ত্রী সংসদে বাজেট বক্তব্যে বলেছেন সরকার প্রতি মাসে ২৫ লাখ লোককে টিকা দেওয়ার ব্যবস্থা করছে। এটাও যদি বাস্তবায়িত করতে পারে তাহলে ১৮ কোটি মানুষকে টিকার আওতায় আনতে ১০ বছর সময় লাগবে। করোনার সংক্রমণ কী ১০ বছর পর্যন্ত থেমে থাকবে?

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অতিরিক্ত মহাসচিব সভাপতি সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

দেশের মানুষ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত : বাবলু

আপডেট সময় ১০:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১