ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজেশকিয়ানের

‘আ.লীগ জনগণের জন্য কাজ করে, বিএনপি দেয় লিপ সার্ভিস’:ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতারা মুখে বড় বড় কথা বলেন, কাজের বেলায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য। অপরদিকে বিএনপি শুধু লিপ সার্ভিস দিয়েই কাজ সারে।

বুধবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। শুধু লিপ সার্ভিস নয় আওয়ামী লীগ কাজ দিয়ে জনগণের পাশে থাকে। অন্যদিকে বিপদে-আপদে দৈব দুর্বিপাক বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু লিপ সার্ভিস দেয়।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, করোনা মহামারি কাটিয়ে সুফলা পৃথিবীতে আবারও ফিরে আসবে প্রাণ, জগৎ চিরচেনা চাঞ্চল্যে মুখরিত হবে আবার।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে সম্ভাবনার সোনালী গন্তব্যে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ

‘আ.লীগ জনগণের জন্য কাজ করে, বিএনপি দেয় লিপ সার্ভিস’:ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১