ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজার রাস্তায় মহড়া দিলেন সেই হামাস নেতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকার বিভিন্ন সড়কে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের টার্গেটে থাকা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর শনিবার উপত্যকাটির বিভিন্ন সড়কে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন তিনি। যুদ্ধচলাকালীন সময়ে হামাসের এ নেতাকে হত্যার জন্য কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

আল জাজিরার খবরে বলা হয়, হামাসের সামরিক শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এই নেতা প্রকাশ্য জনসমক্ষে বের হয়েই হামাসের অন্যতম কমান্ডার বাসিম ঈসার বাসভবনে যান। সাম্প্রতিক ইসরাইলি হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের অন্যতম কমান্ডার বাসিম ঈসা নিহত হন।

গাজা উপত্যকায় ১২ দিনের পাশবিক হামলার সময় সিনওয়ারের বাসভবনে হামলা চালায় ইহুদিবাদী জঙ্গিবিমান। হামলায় তার বাসভবন ধ্বংস হয়ে যায়।

ওই হামলায় সিনওয়ার নিহত হয়ে থাকতে পারেন বলে ইসরাইলি গণমাধ্যম দাবি করলেও ফিলিস্তিনি সূত্রগুলো বলছিল, তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না।

ইয়াহিয়া সিনওয়ারের পাশাপাশি ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করা গাজা অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল।

গত ২৫ বছর ধরে তাকে হত্যার চেষ্টা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ।

এর আগে পাঁচবার- ২০০১, ২০০২, ২০০৩, ২০০৬ ও ২০১৪ সালে ইসরাইলি হামলা থেকে প্রাণে বেঁচে যান এ শীর্ষ হামাস নেতা। এসব হামলায় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে হারান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজার রাস্তায় মহড়া দিলেন সেই হামাস নেতা

আপডেট সময় ০৫:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১