ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে মরিয়ম নওয়াজের জামিন বাতিলে হাইকোর্টে সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

‘রাষ্ট্র বিরোধী প্রচারণায়’ জড়িত থাকার অভিযোগে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের জামিন বাতিল করতে হাইকোর্টের দারস্থ হয়েছে দেশটির সরকার।

শনিবার (১৪ মার্চ) দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) চৌধুরী সুগার মিলস মামলায় মরিয়ম নওয়াজের জামিন বাতিলের আবেদন জানিয়ে লাহোর হাইকোর্টে আবেদন করে। চৌধুরী সুগার মিলস (সিএসএম) মামলায় গ্রেফতার হওয়া পিএমএল-এন নেতা মরিয়ম নওয়াজ বর্তমানে জামিনে আছেন।

এনএবি বলছে, মরিয়ম হাজির না হয়ে তদন্তে বাধা দিচ্ছেন। আর তিনি জনগণকে এই ধারণা দিতে কৌশল ব্যবহার করছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয়।

দুর্নীতি বিরোধী সংস্থাটি বলেছে, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন, ক্রমাগত মিথ্যা অভিযোগ করেছেন এবং রাষ্ট্রবিরোধী প্রচারণায় নিয়োজিত আছেন।

এনএবি মানবাধিকার লঙ্ঘন, চরিত্র হত্যা এবং বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলনকে দুর্বল করার জন্য তদন্ত পর্যায়ে লোকজনকে গ্রেফতার করা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানে মরিয়ম নওয়াজের জামিন বাতিলে হাইকোর্টে সরকার

আপডেট সময় ১১:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১