ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বনানীতে ভাড়া বাসা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানী কড়াইল এলাকার একটি বাসা থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিজয় কৃঞ্চ মুন্না (১৩) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে বনানী থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঝালকাঠির নলছিটি উপজেলার চৌদ্ধবুড়িয়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র শীলের ছেলে বিজয়। সে মহাখালী মডেল স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। বনানী কড়াইল কুমিল্লাপট্টির একটি বাসায় ভাড়া থাকত তারা।

বিজয়ের বড় ভাই স্বপন চন্দ্র জানান, রাতে এক সঙ্গে ঘুমাই। তবে গতরাতে কাজের জন্য আমি বাইরে ছিলাম। সকালে ফিরে ডাকাডাকি করলেও দরজা না খোলায় জানালা দিয়ে দেখি ও ঝুলছে। দরজা ভেঙে বিজয়কে নিচে নামাই। ততোক্ষণে বিজয় মারা গেছে। ঠিক কী কারণে ‘আত্মহত্যা’ করেছে বুঝতে পারছি না।

বনানী থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আব্দুল মতিন জানান, মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বনানীতে ভাড়া বাসা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭