ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা, আহত ১২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে বাসের সঙ্গে লেগুনার ধাক্কায় লেগুনার ১২ যাত্রী আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রায়েরবাগ ফারুক সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, সকালে নারায়ণগঞ্জের মৌচাক থেকে ঢাকার যাত্রবাড়ীর দিকে আসা একটি লেগুনা ফারুক সিএনজি পাম্পের সামনে থেমে থাকা একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে চালকসহ ওই লেগুনার ১২ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে হারুন (২২) ও হৃদয়ের (২০) অবস্থা গুরুতর। বাকিরা হলেন আব্দুল আজিজ, নাসির, হাবীব, মনু মিয়া, লাল মিয়া, রফিকুল, গিয়াস, রানা, খায়ের ও অজ্ঞাতপরিচয়ের এক যাত্রী। এসআই জানান, আহতদের মধ্যে সবাই বিভিন্ন শ্রমিক। কাজের জন্য তারা যাত্রাবাড়ী আসছিলো। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা, আহত ১২

আপডেট সময় ০২:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭