ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

তামিম ছুটিতে যাবেন: এমন কথা শুনে অবাক হয়ে যা বললেন আকরাম খান

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

জাতীয় দলের ক্রিকেটারদের ছুটির ধারা তৈরি হয়ে গেল তাহলে!সাকিবের পর বিশ্রাম চাচ্ছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান! বিসিবি পাড়ায় এমন গুঞ্জন ভাসছে গতকাল থেকে। দেশে ফিরে তামিম নাকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম চেয়ে বিসিবির কাছে ছুটি চাইবেন।

তামিম ছুটি চাইবেন, একথা তো চাচা আকরাম খানের জানারই কথা। কারণ তিনি তামিমের চাচাই কেবল নন, বিসিবির অন্যতম পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানও। কিন্তু সাবেক এ অধিনায়ক জানালেন, তামিমের ছুটি চাওয়ার বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। বরং সাংবাদিকদের কাছে শুনে অবাক হয়েছেন।

তিনি বললেন,‘ ও তো এখন পাকিস্তানে। দেশে আসুক তারপর সব কিছু স্পষ্ট হবে। আমি এখনও এ বিষয়ে কোনো কিছু জানি না।’

এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে দলের ভারপ্রাপ্ত ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নুও। সাকিবের অনুপস্থি এমনিতেই তার দল গঠন অনেক কঠিন করে দিয়েছে, তারপর আবার তামিম গুঞ্জন!

নান্নু বলেন,‘ না, এ বিষয়ে তো আমি কোনো কিছুই জানি না। তামিম ছুটি চাইতে পারে, এমন গুঞ্জনও আমার কানে আসেনি।’

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন লাহোরে রয়েছেন তামিম ইকবাল। শুক্রবার শেষ ম্যাচ। শনিবার দেশে ফিরতে পারেন তামিম। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুদিন পরই দক্ষিণ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ছুটি মেলায় দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব আল হাসান। তিনি দলের সঙ্গে যোগ দিবেন টেস্ট সিরিজের পর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিম ছুটিতে যাবেন: এমন কথা শুনে অবাক হয়ে যা বললেন আকরাম খান

আপডেট সময় ০৪:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭