ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আগামী ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা আসবে দেশে

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৫ বা ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা দেশে আসবে। এর পাশাপাশি ভারত সরকার উপহারস্বরূপ বাংলাদেশকে কিছু টিকা দেবে।

তিনি বলেন, বেসরকারি পর্যায়ে আমদানি ও টিকাদানের ব্যবস্থা রাখা হবে। তবে সেক্ষেত্রে টিকার দাম সরকার নির্ধারণ করে দেবে। এর নীতিমালাও তৈরির প্রক্রিয়া চলছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালে কিছু দুর্নীতি হয়েছে। এ দুর্নীতিবাজদের আমরা ছাড় দেইনি। আর কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের প্রতিটি সাংবাদিক করোনার টিকা পাবেন। তবে ঢাকায় অবস্থানরত সাংবাদিকরা আগে টিকা পাবেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খানসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা আসবে দেশে

আপডেট সময় ০৪:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১