ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর দারুসসালাম এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আহতবস্থায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মেয়েটির সঙ্গে সোহানের গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কের বনিবনা না হওয়ায় তা ভেঙে যায়। একপর্যায়ে সোহান ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষণ করে। বর্তমানে মেয়েটি হাসপাতালের গাইনি বিভাগের ওয়ার্ডে ভর্তি রয়েছে। পরে সেখান থেকে ওসিসিতে পাঠানো হবে।

ছাত্রীর বাবা জানান, গত রবিবার বলা ১১টার দিকে ওই এলাকার রতন মিয়ার ছেলে সোহান মেয়েটিকে ডেকে নিয়ে যায় বালুর মাঠ এলাকায়। সেখানে সোহানের আরও ৪ বন্ধু তাকে মারধর করে জোরপূর্বক ২য় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সোহান তাকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, পরদিন সোমবার স্থানীয়দের জানিয়ে দারুসসালাম থানায় যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তাদের হাসপাতাল যাওয়ার পরামর্শ দিলে মেয়েকে নিয়ে প্রথমে সোহরাওয়ার্দি হাসপাতাল যাওয়া হয় পরে সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ডিউটি অফিসার আশরাফ আলী জানান, এ ব্যাপারে মেয়েটির বাবা অভিযোগ করেছেন। তবে এখনো মামলা রেকর্ড হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭