ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়া এখনও কারামুক্ত হননি: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও কারামুক্ত হননি। তথাকথিত মুক্তির নামে তাকে গৃহ-অন্তরীণ করে রাখা হয়েছে। তার সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই।’

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ছাত্র-শ্রমিক সংগ্রাম পরিষদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রিজভীর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ‌‘মানব সেবা সংঘ’ নামের একটি সংগঠন।

রিজভী বলেন, ‘নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি জনগণের ভালোবাসায় টিকে থাকবে।’

তিনি বলেন, ‘সরকার বন্দুকের নল দিয়ে সাময়িকভাবে জনগণকে বন্দি করে রেখেছে। কিন্তু এভাবে বেশিদিন তাদের দমিয়ে রাখা যাবে না। তারা জেগে উঠছে। দুঃশাসনের অবসান হবেই।’

সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেত্রী নাদিয়া পাঠান পাপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপি নেতা মীর হেলাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়া এখনও কারামুক্ত হননি: রিজভী

আপডেট সময় ০৯:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০