ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না সুচি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশেনে যোগ দিতে যাচ্ছেন না মিয়ানমারের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কায়ো জিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম ইরাবতী মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে এ তথ্য জানায়। ইউ কায়ো জিয়া জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু ফোকাস না করার জন্যই সূচি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন না।

তিনি আরো জানান, দেশটির বর্তমান পরিস্থিতি রাষ্ট্রীয় উপদেষ্টার মনযোগ আকর্ষণ করা প্রয়োজন আছে। তাই অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ থাউং টুন তার সঙ্গে থাকবেন। জাতিসংঘের সর্বেশষ তথ্য মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে।

এদিকে, রোহিঙ্গা গোষ্ঠী বাংলাদেশে আসার পথে মিয়ানমার সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে হেঁটে আসা বেশির ভাগ রোহিঙ্গা এখন অসুস্থ, অবিশ্রান্ত। তারা এখন খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য মুখিয়ে আছে বলেও জানায় জাতিসংঘ।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে কোনো এক বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত হন ৭০ জনের বেশি মানুষ। ওই হামলার জন্য দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে তাদের ওপর নির্বাচারে নির্যাতন ও হত্যা শুরু করে। এরপর থেকেই রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না সুচি

আপডেট সময় ১০:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭