ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দায়িত্ব গ্রহণের আগেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনের উপদেষ্টার হস্তক্ষেপ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দায়িত্ব গ্রহণের আগেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত জ্যাক সুলিভান। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পরবর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন।

বাইডেন সরকারের হবু উপদেষ্টা এক টুইটার বার্তায় দাবি করেছেন, ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে রুহুল্লাহ যাম-কে ফাঁসি দেয়ার মাধ্যমে আবারও মানবাধিকার লঙ্ঘন করেছে। বাইডেন সরকার এ ধরণের কমকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে বলে তিনি দাবি করেন।

রুহুল্লাহ যাম দীর্ঘ দিন ধরে ইরানে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তিনি এ লক্ষ্যে ‘অমাদনিউজ’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলও পরিচালনা করতেন।
বিদেশে বসে নানা ধরনের গুজব প্রচার করতেন এই চ্যানেলের মাধ্যমে। ইরানে সহিংসতা ছড়িতে সহিংসতাকামীদের প্রশিক্ষণও দিতেন তিনি।

রুহুল্লাহ যাম এসব অভিযোগ আদালতে স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলক বিভিন্ন বক্তব্য ইরানের টিভি চ্যানেলগুলোসহ গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

রুহুল্লাহ যাম ইরানে বিশৃঙ্খলা ছড়াতে বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর কাছ থেকে অর্থ গ্রহণের কথাও স্বীকার করেছেন। গত বছর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগ তাকে আটক করতে সক্ষম হয়।

ফ্রান্স সরকার তাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলে তিনি স্বীকার করেছেন। এরপরও তাকে আটক করতে সক্ষম হয় ইরানি গোয়েন্দারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দায়িত্ব গ্রহণের আগেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনের উপদেষ্টার হস্তক্ষেপ

আপডেট সময় ০৮:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০