ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোটের ফল বদলাতে ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চার রাজ্যের ভোটের ফলাফল পাল্টাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে যে মামলা করা হয়েছিল তা খারিজ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

এই সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্যে মামলাটি করা হয়। ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের করা একটি মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ফলাফল বাতিলের আবেদন করা হয়েছিল। মামলাটিতে ১৯টি স্টেটের অ্যাটর্নি জেনারেল ও ১২৭ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন এই চার রাজ্যেই জিতেছেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে টেক্সাসের কোনো আইনি সক্ষমতা নেই মামলাটি করার। আদালত বলেছে ‘যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোনো বিচারিক আগ্রহ থাকতে পারে না।

এই আদেশ ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও একটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোনো তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত। নির্বাচনের পর থেকেই ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে। কিন্তু কোনোটায় জো বাইডেনের জয়কে উল্টে দেয়ার কাছাকাছি আসতে পারেনি।

গত ৩ নভেম্বরের অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিপরীতে ২৩২ ইলেকটোরাল ভোট পান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এছাড়া ভোটের হিসেবে বাইডেন ট্রাম্পের থেকে সাত মিলিয়ন ভোট বেশি পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভোটের ফল বদলাতে ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

আপডেট সময় ০১:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০