ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আফগানিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। অফিসের কাজে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। এতে তিনি ও তার গাড়ির চালক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার গাড়ি নিয়ে অফিসের কাজে তিনি পূর্ব-নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ যাওয়ার সময় বন্দুকধারীরা তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই সাংবাদিক এবং গাড়ি চালক মোহাম্মদ তাহের নিহত হন।

নিহত এই নারী সাংবাদিকের নাম মালালা মাইওয়ান্দ। এনিকাস নামে রেডিও ও টিভিতে কর্মরত ছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজকর্মী হিসেবেও কাজ করতেন। এর আগে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছিলেন তিনি।

জালালাবাদ প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ন্যাটো ও ইইউ আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার পরেই এই হত্যাকাণ্ড ঘটাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০