ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাত্র ১০ সেকেন্ডে ভেঙে চুরমার ১৪৪ তলা বিল্ডিং

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

একটি বিল্ডিং তৈরি করতে সময় লাগে কয়েক বছর। তবে এটি ধ্বংস করতে বা ধ্বংস হয়ে যেতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড। এমনই ঘটনার সাক্ষী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। যেখানে ১৪৪ তলা বিল্ডিং ভেঙে ফেলা হল মাত্র ১০ সেকেন্ডে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এত অল্প সময়ে মীনা প্লাজার ১৪৪ তলা টাওয়ারটি ভেঙে ফেলার পর তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠে গেছে। এর আগে এত উঁচু বিল্ডিং অল্প সময়ের মধ্যে কখনও ভেঙে ফেলা হয়নি।

১৬৫ মিটার উঁচু এই টাওয়ারটি নিয়ন্ত্রিত ডিনামাইট দিয়ে বিস্ফোরণ করে ভেঙে ফেলা হয়। এই বিল্ডিংটি মীনা প্লাজার অংশ ছিল। বিল্ডিংটি ধ্বংস করতে ৯১৫ কেজি বিস্ফোরক ৩০০০ টিরও বেশি ডিটোনেটরের মাধ্যমে সক্রিয় করা হয়েছিল। এরপর চোখের পলকে বিল্ডিংটি ধসে পড়ে। এটি ছিল ৫৪১.৪৪ ফুট লম্বা।

কলকাতা টোয়েন্টিফোর জানায়, ২০২০ সালের ২৭ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এই বিল্ডিংটি কিনে নেয় মোডান প্রপার্টি (ইউএই)। বিস্ফোরণের পরেই আবু ধাবি মিউনিসিপাল রেগুলেটর, পৌর ও পরিবহণ অধিদফতরের পক্ষ থেকে এই বিল্ডিং ধ্বংসের ঘোষণা দেয়া হয়।

জানা গেছে, বিল্ডিং ভেঙে ফেলার আগে বন্দর এলাকার দোকান ও বাজারগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় ও ওই এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। মোডেনের চিফ এক্সিকিউটিভ বিল ওরেগন জানিয়েছেন, বিল্ডিংটি ভেঙে ফেলার পরে বর্তমানে সাইটটি পরিদর্শন করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাত্র ১০ সেকেন্ডে ভেঙে চুরমার ১৪৪ তলা বিল্ডিং

আপডেট সময় ০৫:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০