ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মিরপুরে সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী মো. আব্দুল আলীকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আশরাফুল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার ঢাকার মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল আলীকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত উপ-কমিশনার আরও জানান, তিন মাস আগে ভুক্তভোগী রহিমা বেগম ও আব্দুল আলীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ৯ নভেম্বর ভোর সাড়ে ৬টায় রহিমা তার কর্মস্থল বিআইএইচএস হাসপাতাল থেকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে মিরপুর থানার হাউজিং রিসার্চ ইন্সটিটিউটের সামনে পৌঁছনো মাত্রই আব্দুল আলী এসিড ছুড়ে মেরে পালিয়ে যান। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হলে আব্দুল আলীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আব্দুল আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ক্ষোভের কারণে তিনি সাবেক স্ত্রী রহিমা বেগমের গায়ে এসিড নিক্ষেপ করেছিলেন। এর জন্য তিনি আগে থেকেই পরিকল্পনা করছিলেন বলে স্বীকার করেছেন।

গ্রেফতার আব্দুল আলীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী আটক

আপডেট সময় ১১:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০