ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মগবাজারে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:   

রাজধানীর মগবাজার নয়াটোলায় একটি বাড়ির ৫তলা থেকে বাবা-ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহারাত ইসলাম আরিন (১৪)। আজ বুধবার হাতিরঝিল থানা পুলিশ বিকালের দিকে সংবাদ পেয়ে ওই বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৯টার দিকে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। হাতিরঝিল থানার( ইন্সপেক্টর তদন্ত) মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। জানতে পেরেছি- আরিন শারীরিক প্রতিবন্ধী ছিল আর তার বাবা সোহাগ ব্যবসার লোকসানের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তাদের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায় এলাকায়। মগবাজারে তারা ভাড়া থাকেন। ঘটনার সময় সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজারে ছিলেন। বাজার থেকে এসে দেখেন দরজা বন্ধ। পরে খবর পেয়ে পৃথক কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

মগবাজারে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০