ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

রাজধানীর যাত্রাবাড়ীতে নকল তার তৈরির কারখানায় অভিযান

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বৈদ্যুতিক নকল তারের কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব। অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বুধবার (৪ নভেম্বর) যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সন্ধ্যা ৬টা থেকে অভিযান চলে দিবাগত রাত ১টা ৩৫ মিনিট পর্যন্ত।

অভিযান শেষে বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস ও বিভিন্ন গ্রেডের নকল বৈদ‍্যুতিক তার উৎপাদন করার অপরাধে আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সারওয়ার আলম বলেন, আমাদের মেধা অনেক ভালো কিন্তু দুঃখজনক হলো কিছু লোক সেটা ব‍্যয় করে অপরাধ করার ক্ষেত্রে। মাতুয়াইলে আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিএসটিআই থেকে তিন ক‍্যটাগরির (১.৫, ২.৫ এবং ৪.০ আরএম) বৈদ‍্যুতিক ক‍্যাবল তৈরির লাইসেন্স নেয়। কিন্তু তারা বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস নকল তৈরি করছে। কারখানায় তৈরি করছে ৯৫, ১৫০ আরএম ক‍্যাটাগরির নকল তার। যা কিনা বিভিন্ন বড় বড় কলকারখানায় ব‍্যবহৃত হয়। একটি চাইনিজ প্রিন্টিং মেশিন দিয়ে সহজেই নকল তারে বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস সহ অন্যান্য নাম বসিয়ে দিচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন গ্রেডের নকল বৈদ‍্যুতিক তার উৎপাদন করার অপরাধে ১২ জনকে বিভিন্ন মেয়াদে (তিন মাস থেকে দুই বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে। কারখানাটিকে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় এক কোটি টাকার নকল বৈদ্যুতিক তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

রাজধানীর যাত্রাবাড়ীতে নকল তার তৈরির কারখানায় অভিযান

আপডেট সময় ১২:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০