ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে ধর্ষণ

প্রতীকী ছবি

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় নবম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আতিকুল ইসলাম আতিক (২২) নামে এক বখাটের বিরোদ্ধে। সোমবার (২ নভেম্বর) সকালে ওই ছাত্রীর মা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া এলাকার নবম শ্রেনীর ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় আতিকুল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আতিকুল ইসলাম আতিক নামে ওই বখাটে বিভিন্ন সময় মেয়ের বাবাকে মোবাইল ফোনে হুমকি প্রদান করেন। গত ২ জুন সকালে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয় ওই মেয়ে।

বাড়ির পাশে উৎপেতে থাকা আতিক, আসিফ, আজাহার ওই মেয়ে স্কুলের কাছে পৌঁছালে তার মুখ চেপে ধরে একটি মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে চলে যায়। আতিকের বাড়িতে নিয়ে মেয়েকে জোরপূর্বক সাদা কাগজে সই নেয়। পড়ে এলাকায় সবার কাছে অপপ্রচার চালায় মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। পরে ওই মেয়েকে জোরপূর্বক দাম্পত্য জীবনযাপন করতে বাধ্য করেন।

ওই ছাত্রীর মা-বাবা তার মেয়েকে ওই ছেলের বাড়িতে থেকে আনতে গেলে ছেলে আতিকুল তাদেরকে বলে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। মা-বাবা মেয়ের সাথে দেখা করতে চাইলে আতিকুল তাদের সাথে দেখা না করিয়ে তাদেরকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেন।

গত ৪ অক্টোবর আতিকুল, আজাহার, আসিফ এই তিনজন মিলে ওই মেয়েকে মারধর করে আতিকুলের বাড়ি থেকে বেরকরে দেয়। মেয়ের বাবা মোকদম আলী বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে ওই বখাটে ছেলেকে নিয়ে বিচারে বসলে তারা কোন বিয়ের কাবিননামা দেখাতে পারেনি। এ থেকে বোঝা যায় যে, গত তিন মাস ধরে ওই মেয়েকে ধর্ষণ করে আসছে আতিকুল।

ওই ঘটনায় আজ সোমবার সকালে মেয়ের মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আতিকুলকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আসামি আতিকুলকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানা অধীনস্ত ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ মো. আজাহারুল ইসলাম জানান, ধর্ষণের মামলার ভিত্তিতে আসামি আতিকুল ইসলাম আতিককে গ্রেপ্তার করে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনি লিভারের মৃত্যু নিয়ে ভাইরাল গুজব, যা জানালেন কন্যা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে ধর্ষণ

আপডেট সময় ০৮:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০