ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৫৪টি উপজেলায় ব্যাংকের সব শাখা বন্ধ মঙ্গলবার

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের স্থানীয় নির্বাচন উপলক্ষে ৪২টি জেলার ৫৪টি উপজেলায় তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ওই নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ/উপজেলা নির্বাচন এবং স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের ৪২টি জেলার ৫৪টি উপজেলায় তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

এদিকে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা পরিষদের সাধারণ/ উপ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের সাধারণ/ উপনির্বাচন ও স্থগিতকৃত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন ২০ অক্টোবর সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ছুটি ঘোষণা করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫৪টি উপজেলায় ব্যাংকের সব শাখা বন্ধ মঙ্গলবার

আপডেট সময় ০৮:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০