ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে জঙ্গি আস্তানার বাড়ির মালিকসহ গ্রেপ্তার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় ‘জঙ্গি আস্তানার’ বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ’সহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি ওই গলির নিরাপত্তারক্ষী সিরাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি আরো জানান, ওই বাড়ির ভেতরে ছয়টি শক্তিশালী বোমা পাওয়া গেছে। কার্টুনে মোড়ানো আইইডি পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল। অভিযান এখনো চলছে বলেও তিনি জানান।

‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় গত রাতে দারুস সালাম থানায় মামলা করেন র‍্যাব-৪ এর নায়েক সুবাদার হারুন অর রশীদ। ওই মামলায় বাড়ির মালিক ও গলির নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলে সোমবার একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটক করে র‌্যাব। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিনই মধ্যরাতে মিরপুরের ওই বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে কয়েক দফা যোগাযোগ করে আবদুল্লাহকে আত্মসমর্পণ করতে বলা হয়। এক পর্যায়ে সে আত্মসমর্পণ করতে রাজি বলে জানানো হয়। কিন্তু রাত আনুমানিক ১০টার দিকে ওই ভবনে তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পরদিন তল্লাশী চালিয়ে ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে সাতজনের পুড়ে যাওয়া মরদেহের ধংসাবশেষ উদ্ধার করা হয়।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি আবদুল্লাহ নিজেই বিস্ফোরণ ঘটায় এবং তাতে তারা নিহত হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে জঙ্গি আস্তানার বাড়ির মালিকসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৩:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭