ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলে গেলেন নিউজিল্যান্ডের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার রিড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম টেস্ট জয় তার হাত ধরে, উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন। এমন একজন ক্রিকেটারকে হারালো নিউজিল্যান্ড।

৯২ বছর বয়সে চলে গেলেন কিউই সাবেক অলরাউন্ডার অধিনায়ক জন রিড। কোলোন ক্যান্সারে তার মৃত্যু হয়।
নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটার হয়ে সবচেয়ে বয়স্ক হিসেবে এতদিন বেঁচে ছিলেন রিড। তার মৃত্যুতে শোক জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

কিউইদের ক্রিকেট ইতিহাসে সেরা হিসেবেই মানা হতো রিডকে। তবে ডানহাতি এই ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি মনে রাখা হবে ১৯৫৬ সালের অকল্যান্ড টেস্টের জন্য, সেবার তার নেতৃত্বেই স্ট্যাটাস পাওয়ার ২৬ বছর পর প্রথম টেস্ট জয় পায় দলটি। সেই টেস্টেই প্রথম ইনিংসে ৮৪ রান করেছিলেন, নিয়েছিলেন একটি উইকেটও। এছাড়া ৫৮ টেস্টের ক্যারিয়ারে তিনি জাতীয় দলকে সাদা পোশাকে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন।

হার্ডহিটার মিডঅর্ডার হিসেবে পরিচিত রিড মিডিয়াম পেস বোলিংও করতেন। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৪৯ সালে ম্যানচেস্টার টেস্টে তার অভিষেক হয়। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি খেলে যান। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৬টি সেঞ্চুরিসহ ৩৩.২৮ গড়ে ৩৪২৮ রান করেছেন। ১৯৬১ সালে জোহান্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ১৪২ রানের ইনিংস ছিল সর্বোচ্চ।

৮৫টি উইকেট পাওয়া রিড ১৯৪৯ সালে ইংল্যান্ডে নিজের শেষ সফরেও উইকেট পেয়েছিলেন। এছাড়া ২৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৬ হাজারের বেশি রানের পাশাপাশি ৪৬৬টি উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চলে গেলেন নিউজিল্যান্ডের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার রিড

আপডেট সময় ০৮:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০