ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়ার যে দেশে বিয়ে করলেই নবদম্পতি পাবে ৪ লাখ ৮২ হাজার টাকা!

আকাশ নিউজ ডেস্ক: 

বিয়ে করলেই নবদম্পতি সরকারের কাছ থেকে আর্থিক পুরস্কার পাবেন! পুরস্কারের মূল্যও কম নয়, বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা। না তবে এদেশে নয়, নবদম্পতিকে বিয়ের জন্য এমন উপহার এবার থেকে দেবে জাপান সরকার। কিন্তু কেন?

আসলে জাপানের সাধারণ মানুষের অনেকেই আজীবন অবিবাহিত থাকেন। কেউ একা থাকেন, কেউ বা থাকেন সঙ্গীর সঙ্গে লিভ–ইন রিলেশনশিপে। এই কারণে অনেকেই সন্তান ধারণ করতে চান না। ফলে আশঙ্কানজক হারে কমে গেছে দেশটির জন্মহার। আর সেটা বাড়ানোর দিকেই এবার নজর দিয়েছে সেদেশের সরকার। এজন্য তারা চালু করেছে ‘Newlyweds and New Life Support Project’ নামে একটি প্রকল্পের। এই প্রকল্পের আওতায় দম্পতিদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্প্রতি একটি স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

তবে রয়েছে শর্তও। জানা গেছে, আর্থিক সাহায্য পেতে হলে নবদম্পতি দু’জনেরই বয়স হতে হবে ৪০ বছরের কম। সেক্ষেত্রেই তারা জাপানি মুদ্রায় ৬ লাখ ইয়েন (৪ লাখ ৮২ হাজার টাকা) পুরস্কার হিসেবে পাবেন। শুধু তাই নয়, দু’জনের মিলিত আয় হতে হবে ৫.৪ মিলিয়ন ইয়েন। এছাড়া এর আরও একটি ধাপ রয়েছে। নবদম্পতির দু’জনেরই বয়স ৩৫ বছর হলে এবং মিলিত আয় ৪.৮ মিলিয়ন ইয়েন হলে, তারা পুরস্কার পাবে ৩ লাখ ইয়েন।

প্রসঙ্গত, ২০১৫ সালের সমীক্ষা অনুযায়ী, জাপানে অবিবাহিত পুরুষদের ২৯.১ শতাংশের বয়স ২৫ থেকে ৩৪ বছর। এছাড়া ওই বয়সের মধ্যে অবিবাহিত মেয়েদের সংখ্যা ১৭.৮ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এশিয়ার যে দেশে বিয়ে করলেই নবদম্পতি পাবে ৪ লাখ ৮২ হাজার টাকা!

আপডেট সময় ১০:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০