ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অতিবেগুনি রশ্মির সাহায্যে করোনা ধ্বংস সম্ভব, দাবি গবেষকদের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী দাবি করছেন, অতিবেগুনি রশ্মির সাহায্যে করোনাভাইরাসের জীবাণু সমূলে ধ্বংস করা সম্ভব। আমেরিকান জার্নাল অব ইনফেকশন কন্ট্রোলে ওই বিষয়ক গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীদের দাবি, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির সাহায্যে ভাইরাসের জীবাণু সমূলে ধ্বংস করা গেলেও তা মানব শরীরের ক্ষেত্রে ক্ষতিকর নয়। ২২২ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির প্রয়োগে ৯৯.৭ শতাংশ করোনার জীবাণুকেই ধ্বংস করা সম্ভব।

গবেষণাপত্রে হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষক হিরোকি কিতাগাওয়া জানান, ভিট্রো পরীক্ষায় দেখা গিয়েছে ঠিক কী ভাবে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির বিকিরণে সার্স-কোভ-২ ভাইরাসকে নিষ্ক্রিয় করা হয়েছে।
এই পরীক্ষাটি করা হয়েছে ইউভিসি ল্যাম্পের সাহায্যে। একটি প্লেটে ভাইরাস মিশ্রিত দ্রবণের উপর অতিবেগুনি রশ্মি প্রয়োগ করে দেখেন গবেষকরা। বিজ্ঞানীরা জানান, ২২২ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ৩০ সেকেন্ড ধরে প্রয়োগ করলে ৯৯.৭ শতাংশ করোনা জীবাণুকেই নিষ্ক্রিয় করা যাচ্ছে।

জাপানের বিজ্ঞানীদের দাবি, ২২২ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি মানুষের চোখ অথবা ত্বকের কোনও ক্ষতি করে না। মানব দেহের অন্য জীবিত কোষের জন্যেও এই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ক্ষতিকারক নয়। তবে গবেষকদের মতে, এই তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির কার্যকারিতা ও সুরক্ষার বিষয়টি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অতিবেগুনি রশ্মির সাহায্যে করোনা ধ্বংস সম্ভব, দাবি গবেষকদের

আপডেট সময় ০৪:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০