ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রসংশায় ভাসছে মা-ছেলের ক্রিকেট প্রেম

আকাশ নিউজ ডেস্ক:  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত দুদিন ধরে মা ছেলের ক্রিকেটীয় প্রেমের ছবি ভাসছে। আর এই ছবি শেয়ার করে ব্যবহারকারীরা প্রসংশায় ভাসাচ্ছেন মা ও তার মাদ্রাসায় পড়ুয়া সন্তানকে।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি পল্টন মাঠে তোলা। ছবিতে দেখা যায় কবি নজরুল ক্রিকেট একাডেমির শিক্ষার্থী ইয়ামিন ও তার মা ঝর্না বেগমকে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় ব্যাট হাতে আপাদমস্তক হিজাব পরিহিত একজন মা। অন্যপ্রান্তে গায়ে পাঞ্জাবি-পায়জামা পরা শিশু ছেলের হাতে বল। ক্রিকেটের প্রতি ভালোবাসায় মা- ছেলে সময়ের একটু আগেই মাঠে চলে আসেন। টিমমেট, কোচ কেউই আসেনি। অনেক্ষণ অপেক্ষায় থেকে আর বসে থাকতে ইচ্ছে হচ্ছিল না। তাই হিজাব পরিহিত মায়ের হাতে তুলে দিলেন ব্যাট, আর শিশু ইয়ামিন বেছে নিল বল। শুরু হয় ওয়ার্মআপ। ১১ বছরের ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিল তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা’কে নিজের লেগস্পিনের ঘূর্ণিতে কাবু করে বেশ উল্লাসে মাতে শিশু ইয়ামিন। এ সময় পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো উদযাপন করতেও দেখা যায় শিশু লেগস্পিনারকে।

মা-ছেলের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আলোকচিত্রি সাংবাদিক ফিরোজ আহমেদ। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

পাশের আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশুনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। এই ক্ষুদে ইয়ামিনদের হাত ধরেই একদিন বিশ্ব ক্রিকেট শাসন করবে টাইগাররা, এমন স্বপ্ন তো বোনাই যায়!

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রসংশায় ভাসছে মা-ছেলের ক্রিকেট প্রেম

আপডেট সময় ০৮:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০