ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

‘আমার আয়ুতে তুই আয়ুষ্মান হ’, ছেলের জন্মদিনে চঞ্চল চৌধুরী

আকাশ বিনোদন ডেস্ক :

ছোটপর্দার তুখোড় অভিনেতা চঞ্চল চৌধুরী বড়পর্দাতেও তার অসামান্য মেধার স্বাক্ষর রেখেছেন। নন্দিত এ অভিনেতা তার ছেলে শুদ্ধ’র জন্মদিনে আবেগী এক শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন সবার সঙ্গে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘আয়নাবাজি’খ্যাত অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছেলে শুদ্ধ’র ছবি শেয়ার করে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান। তবে তা শুধু শুভেচ্ছা বার্তায় সীমাবদ্ধ থাকেনি, বরং পিতৃবৎসল প্রেম, আবেগ আর আশীর্বাদে ছুঁয়ে গেছে অভিনেতার ভক্তদের মনও।

চঞ্চল চৌধুরী লেখেন, ‘শুভ জন্মদিন বাপ। তোকে নিয়েই আমার সকল স্বপ্ন, সকল শংকা, সকল ভবিষ্যত রে বাপধন। ’

করোনাকালে গৃহবন্দি থাকার সুবাদে পিতা-পুত্রের মধুর সম্পর্ক আরও গাঢ় হয়েছে অভিনেতার। সন্তানের প্রতি প্রেম উথলে উঠেছে তার লেখনীতে। তিনি লেখেন, ‘পিতৃস্নেহে অন্ধ’ কথাটা এখন প্রতি মুহূর্তে বুঝতে পারি। তোর জন্মের পর থেকে এত বছর পর্যন্ত, একসাথে একটানা এতদিন একাত্মা হয়ে অহর্নিশ মিশে থাকা হয়নি, যে সুযোগটা করোনা করে দিয়েছে। আমার আয়ূতে তুই আয়ূষ্মান হ বাবা। ’

এরপর পিতা-পুত্রের সম্পর্কের রসায়ন নিয়ে ‘মনপুরা’ অভিনেতা বলেন, ‘তুই সত্যিই ভাগ্যবান রে বাপ। জন্মের পর থেকে তুই শুধু আমাকে বাবা হিসেবে নয়, পেয়েছিস বন্ধু হিসেবে, যা আমরা পাইনি। যখন আমরা আমাদের বাবাকে বন্ধু হিসেবে পেলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। আনন্দ-আবদারের চেয়ে আমাদের বাবার সুস্থতা নিয়েই তখন উদ্বিগ্ন থাকতে হয় বেশি। এই তো পিতা-পুত্রের দায়। এই ঋণ শোধ হবার নয় রে বাপ। ’

ছেলে শুদ্ধকে আশীর্বাদ করে সবশেষে চঞ্চল চৌধুরী লেখেন, ‘বিশেষ কোন চাওয়া-পাওয়া নিয়ে কোনো গণ্ডিতে আটকাবো না তোকে কোনোদিন। তোর কানে কানে শুধু একটা কথাই বলবো, ‘একজন ভালো মানুষ হ বাবা’। মানুষের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি যেন তোর দায় আর ভালোবাসাটুকু থাকে আমৃত্যু। তোর জন্য সুন্দর আর সুস্থ জীবন কামনা করি বাপ। শুভ জন্মদিন আমার পরান পাখিটা। ’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

‘আমার আয়ুতে তুই আয়ুষ্মান হ’, ছেলের জন্মদিনে চঞ্চল চৌধুরী

আপডেট সময় ১১:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০