ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উজিরপুরে একই প‌রিবারের ৪ জনসহ অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় কাভার্ডভ্যান, অ্যাম্বু‌লেন্স ও যাত্রীবাহী বা‌সের ত্রিমুখী সংঘ‌র্ষে একই প‌রিবা‌রের ৪ জনসহ ৬ আরোহী নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দি‌কে‌ আঁটিপাড়া এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘ‌টে।

নিহত সবাই অ্যাম্বু‌লে‌ন্সের আরোহী। তারা হ‌লেন— ঝালকা‌ঠির বাউকা‌ঠি এলাকার বা‌সিন্দা আরিফ হো‌সেন ও তার স্ত্রী শিউলী বেগম, আরি‌ফের মা কোহিনুর বেগম এবং ভাই কাইউম হো‌সেন। বাকি দুজন হলেন— অ্যাম্বু‌লেন্স চালক কু‌মিল্লার আলমগীর হো‌সেন এবং অজ্ঞাত এক যুবক। পু‌লি‌শের ধারণা অজ্ঞাত যুবক নিহত অ্যাম্বু‌লেন্স চাল‌কের সহ‌যো‌গী।

থানা পু‌লিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চার দি‌ন বয়সী মৃত নবজাতককে নিয়ে তার বাবা-মা আরিফ ও শিউলি ঢাকা থে‌কে স্বজন‌দের সা‌থে অ্যাম্বু‌লে‌ন্সে ক‌রে ঝালকা‌ঠি গ্রা‌মের বা‌ড়ি‌তে যাচ্ছিলেন। আঁ‌টিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী কাভার্ডভ্যা‌নের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। সংঘ‌র্ষের সঙ্গে সঙ্গেই ব‌রিশাল থে‌কে চট্টগ্রামগামী মায়া ট্রা‌ভেলসের এক‌টি বাস ওই কাভার্ডভ্যান‌টি‌কে আবার পিছন থে‌কে ধাক্কা দি‌লে তিন‌টি যানবাহনই দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়।

অন্য দুটি প‌রিবহনের কেউ হতাহত না হ‌লেও অ্যাম্বু‌লেন্সে থাকা ৫ আরোহী ঘটনাস্থ‌লে নিহত হন। পরে আহত আরেকজন‌কে উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ত্রিমুখী সংঘ‌র্ষের পর ঢাকা ব‌রিশাল মহাসড়‌কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, মরদেহগুলো উদ্ধার ক‌রে হাইও‌য়ে থানা পু‌লি‌শের জিম্মায় দেওয়া হ‌য়ে‌ছে। আর যানবাহন তিন‌টি‌কে সড়ক থে‌কে স‌রি‌য়ে পু‌লিশ হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে এ ঘটনার সাথে সম্পৃক্ত কাভার্ডভ্যান বা বা‌সের কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উজিরপুরে একই প‌রিবারের ৪ জনসহ অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত

আপডেট সময় ০৮:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০