ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাম রহিমের অ্যাঞ্জেল হানিপ্রীত নেপালে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হানিপ্রীতের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। কিন্তু তার কোন সন্ধান এখনও মেলেনি। গুরমিত রাম রহিমের সঙ্গে জেলে থাকতে দেওয়ার দাবিতে তিনি এক সময় অবস্থান নিয়েছিলেন হরিয়ানার রোহতক জেলের সামনে। অথচ রাম রহিমের ২০ বছর কারাদণ্ড হওয়ার পর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না!

তিনি সদ্য কারাদণ্ডপ্রাপ্ত ধর্ষক রাম রহিমের ‘পালিত কন্যা’ হানিপ্রীত। পুলিশের ধারণা রহস্যময়ী এই নারী নেপালে পালিয়েছেন। হানিপ্রীতের বিরুদ্ধে দেশদ্রোহ ও রাম রহিমকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ষ‌ড়‌যন্ত্রের অভি‌যোগ এনেছে পুলিশ।

নাম প্রকাশ না করে হরিয়ানা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, রাম রহিমের ‘অ্যাঞ্জেল’ হানিপ্রীত প্রতিবেশি দেশ নেপালে গা ঢাকা দিয়েছেন বলে তাদের ধারণা। এজন্য নেপাল সীমান্তে নজরদারি চালানো হচ্ছে।

পুলিশ বলছে, রাম রহিমের সমস্ত সম্পত্তি দখলের পরিকল্পনা রয়েছে হানিপ্রীতের। তবে শুধু হানিপ্রীতই নন, কয়েক দিন ধরে নিখোঁজ ডেরা সচ্চা সওদার জনসং‌যোগ আধিকারিক আদিত্য ইনসানও। তিনি হানিপ্রীতের সঙ্গেই রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

তবে তারা দুজনই নেপালে রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে হরিয়ানা পুলিশ। অবশ্য অন্য একটি সূত্রের খবর, হানিপ্রীত হরিয়ানার রোহতকে কোনো ভক্তের বাড়িতে লুকিয়ে রয়েছেন। পুলিশ বলছে, রাম রহিমের সঙ্গে হানিপ্রীতের অবাধ ‌‌যৌনাচার জানাজানি হওয়ার পর তাকে দত্তক নেন ধর্ষক রাম রহিম।

Tag :
আপলোডকারীর তথ্য

রাম রহিমের অ্যাঞ্জেল হানিপ্রীত নেপালে

আপডেট সময় ০৪:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭