ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতায় গেলে ভিসা-গ্রিনকার্ড সহজ করার প্রতিশ্রুতি বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আসছে নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকায়। এই নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারলে এইচ-১বি ভিসা পদ্ধতি সংশোধন করার পাশাপাশি গ্রিনকার্ডের জন্য দেশভিত্তিক কোটা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

ইন্ডিয়া টুডে ও এনডিটিভি’র খবরে বলা হয়েছে, ভারতীয়-আমেরিকান কমিউনিটিকে প্রভাবিত করতে বাইডেনের নির্বাচনী কার্যক্রম থেকে শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে।

অ-অভিবাসী শর্তে কর্মীজীবীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পেতে এইচ-১বি ভিসা প্রয়োজন হয়। ভারত এবং চীন থেকে প্রচুর মানুষ এই ভিসা নিয়ে দেশটিতে কাজ করছেন।
পারিবারিক-ভিত্তিতেও অভিবাসীদের বৈধতার পদ্ধতি নিয়ে কাজ করছেন বাইডেন।

এই প্রথম ডেমোক্র্যাটিক দলের কোনও প্রেসিডেন্ট প্রার্থী এভাবে ‘স্পর্শকাতর ইস্যু’ নিয়ে নির্বাচনী প্রচারে বক্তব্য দিলেন।

যুক্তরাষ্ট্রে আটটি স্টেটজুড়ে প্রায় ১.৩ মিলিয়ন ভারতীয় ভোটার আছেন।

বাইডেনের প্রচার কার্যক্রম থেকে বলা হয়েছে, ‘তিনি স্থায়ী, কাজ-ভিত্তিক অভিবাসী এবং স্নাতকদের ভিসার সংখ্যা বাড়াবেন। শরণার্থীদের সংখ্যা বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।’

মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য এইচ-১বি ভিসা খুব গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য দেশের প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা মেধাবীদের মার্কিন প্রতিষ্ঠানগুলো এই ভিসার মাধ্যমেই চুক্তি ভিত্তিতে কাজে লাগাতে পারে। সেটা এমনকি বর্তমানের ট্রাম্প প্রশাসনেও।

তবে তিন বছর আগে মার্কিন রাজনৈতিক জটিলতার কারণে ভিসাটি উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ভিসা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদ্ধতি স্থগিত করা হয়েছে, যা প্রিমিয়াম প্রসেসিং নামে পরিচিত। এর মাধ্যমে অতিরিক্ত ১ হাজার ২২৫ ডলার ফি দিলে ভিসা প্রক্রিয়া ১৫ দিনের মধ্যে সম্পন্ন হয়। সেজন্য অবশ্যই লটারিতে নির্বাচিত হতে হবে। আর অন্যদের জন্য অর্থাৎ নন-প্রিমিয়াম ভিসার জন্য তাতে আট মাস পর্যন্ত সময় লাগতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষমতায় গেলে ভিসা-গ্রিনকার্ড সহজ করার প্রতিশ্রুতি বাইডেনের

আপডেট সময় ০৪:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০