ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

রাজধানীর পশুর হাট মনিটরিংয়ে থাকছে মন্ত্রণালয়ের টিম

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য বিষয় তদারকির জন্য আটটি মনিটরিং টিম গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপসচিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনা করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাটের জন্য ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম ও একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

এ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমের জন্য ৪টি কোরবানির হাট ব্যবস্থাপনা মনিটরিং টিম ও একটি কন্ট্রোল রুম ব্যবস্থাপনা টিম গঠন করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারাদেশের কোরবানির পশুর হাটের জন্য ১ হাজার ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি এসকল কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

রাজধানীর পশুর হাট মনিটরিংয়ে থাকছে মন্ত্রণালয়ের টিম

আপডেট সময় ০৪:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০