ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

গাজীপুরে তুরাগ নদীতে দুই স্কুলছাত্র নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে গোসল করতে গিয়ে তুরাগ নদীতে ডুবে স্কুল ছাত্র দুই কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করতে পারে নি।

নিখোঁজ কিশোররা হলো-গাজীপুর সিটি কর্পোরেশনের টান কড্ডা এলাকার রবীন্দ্র নাথ মোহন্তের ছেলে দুর্জয় নাথ মোহন্ত এবং নাওজোর এলাকার আবু সাইদের ছেলে শাকিব। তারা স্থানীয় নাওজোর প্রগতি কিন্ডার গার্ডেন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই আল আমিন ও স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১২টার দিকে ৬ কিশোর বন্ধু শাকিব, দুর্জয়, মিজান, আসিফ, ইসমাইল ও ইয়াসিন গাজীপুর সিটি কর্পোরেশনের টান কড্ডা ব্রীজ এলাকায় তুরাগ নদীতে গোসল করতে যায়। এসময় ওই ৬ কিশোর একটি মাত্র রাবারের টিউব (গাড়ীর চাকার টিউব) নিয়ে নদীতে নেমে সাঁতরাতে থাকে। হঠাৎ নদীর তীব্র স্রোতে টিউবটি উল্টে গেলে শাকিব ও দুর্জয় টিউব থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। এসময় অন্য ৪ জন টিউব নিয়ে সাঁতরে তীরে উঠে আসে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজ করে নিখোঁজ দু’কিশোরের সন্ধান পায় নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে নদীতে নামে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়েও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ দু’জনকে উদ্ধার করতে পারে নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। এসময় নদীর পাড়ে শতাধিক নারী পুরুষ ভিড় জমায় এবং নিখোঁজদের স্বজনরা আহাজারি করতে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

গাজীপুরে তুরাগ নদীতে দুই স্কুলছাত্র নিখোঁজ

আপডেট সময় ০৯:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০