ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুরি করতে গিয়ে পেল মদ, খুশিতে ফ্লাটে তিন দিন পার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশান এভিনিউয়ের ৮৯ নম্বর সড়কের একটি ফ্লাটে বাস করতেন রিচার্ড হাবার্ড। যুক্তরাষ্ট্রের এই নাগরিকের ঢাকায় ‘নর্থ অ্যান্ড কফি’ নামে একটি প্রতিষ্ঠান আছে। করোনাকালে সেটি বন্ধ থাকায় ফিরে গেছেন নিজ দেশে।

গুলশানের ফ্ল্যাটটিতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকায় শনিবার দেখতে পান অন্যরকম এক দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে- তার ঘরে হাঁটাহাঁটি করছে এক যুবক। আবার ফ্রিজ থেকে খাবার ও ওয়াইন নিয়ে টেবিলে রেখে নাচানাচি করছে। যে দৃশ্য দেখে অবাক হন হাবার্ড। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান তার বাংলাদেশি সহকর্মীকে। রাতেই গুলশান থানা পুলিশের একটি বিশেষ দল ফ্লাটটিতে প্রবেশ করে। কিন্তু কাউকে না পেলেও টেবিলের ওপর কিছু রান্না করা খাবারভর্তি কড়াই, জুসের প্যাকেট ও ওয়াইনের বোতল দেখতে পায়। ঘরগুলো তল্লাশির একপর্যায় পুলিশ বুঝতে পারে ফ্লাটে কেউ একজন আছে। এরপর বেডরুমের একটি টয়লেট থেকে গ্রেপ্তার করা হয় চোর মাসুমকে। গত বুধবার বা বৃহস্পতিবার সে ফ্লাটটিতে ঢুকেছিলো।

গুলশান থানার ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, মাসুম মাদকাসক্ত এবং পেশায় চোর। গ্রেপ্তারের পর সে (মাসুম) জানিয়েছে- চুরির জন্যই ফ্লাটটিতে প্রবেশ করেছিল। কিন্তু সেখানে প্রচুর খাবার থাকায় চুরির কথা ভুলে যান। এরপর ফ্লাটে অবস্থান করে তিনদিন। এর আগেও মাসুদ গ্রেপ্তার হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ফ্লাটের মালিক বিদেশে থাকায় থানায় অভিযোগ করতে পারেননি। পূর্বের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুরি করতে গিয়ে পেল মদ, খুশিতে ফ্লাটে তিন দিন পার

আপডেট সময় ১১:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০