ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর আগে জানিয়েছিল যে, সুস্থ মানুষের মাস্ক পরার প্রয়োজন নেই। তবে এবার মাস্ক পরা নিয়ে নিজেদের উপদেশ পরিবর্তন করেছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে পাবলিক প্লেসে মাস্ক পরা উচিত।

সংস্থাটি বলছে, নতুন গবেষণায় প্রকাশিত হয়েছে যে, মাস্ক পরলে জীবাণু বহনকারী ড্রপলেট থেকে সুরক্ষা পাওয়া যায়।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে, সুস্থ মানুষের মাস্ক পরার প্রয়োজন আছে, এ কোনো প্রমাণ পাওয়া যায়নি।

করোনার টেকনিক্যাল বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ রয়টার্সকে বলেন, যেসব জায়গায় করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে, সেসব এলাকার মানুষকে মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেশ কী?

সংস্থাটি বলছে, গত কয়েক সপ্তাহে চালানো গবেষণার ওপর ভিত্তি করে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

ডা. ভ্যান কেরখোভ বলেন, ‘আমরা বিশ্বের সব দেশের সরকারকে পরামর্শ দিচ্ছি যেন তারা জনসাধারণকে মাস্ক পরতে উৎসাহিত করে।’

পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে, শুধু মাস্ক পরলেই হবে না; সুরক্ষিত থাকতে অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, মাস্ক কখনও আপনাকে করোনা থেকে সুরক্ষিত রাখবে না।

নির্দেশনায় বড় পরিবর্তন

মাস্ক পরা না পরা নিয়ে নির্দেশনায় বড় পরিবর্তন আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সংক্রমণের বিষয়ে নতুন তথ্যপ্রমাণ উঠে এসেছে।

তারা বলছে, সম্প্রতি প্রকাশিত গবেষণায় উঠে এসেছে, উপসর্গ প্রকাশের আগের কয়েক দিন মানুষ ব্যাপক আকারে সংক্রমণিত হতে পারে। আবার অনেকে ভাইরাস আক্রান্ত হলেও কোনো উপসর্গই দেখা যায় না। তাদের ভিত্তিতে নতুন নির্দেশনা তৈরি করেছে তারা।

কাজেই যেসব জায়গায় দূরত্ব মেনে চলা সম্ভব নয়, যেমন-গণপরিবহন, শরণার্থী শিবির, জনবহুল দোকানপাট, সেখানে ঘরে তৈরি করা মাস্ক পরলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা

আপডেট সময় ০১:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০