ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা সংক্রমণ থেকে বাঁচাত বিশেষ জুতা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধির অন্যতম একটি নির্দেশনা হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। সেটি বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে বিশেষ জুতা। দেখতে খুব বিদঘুটে হলেও এই জুতা পায়ে দিয়ে মুখোমুখি দু’জন দাঁড়ালে মিটার দেড়েকের দূরত্ব তৈরি হবে। এই শারীরিক দূরত্ব করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এমন জুতা তৈরি হয়েছে রোমানিয়ায়। ভিড়ের মধ্যে হাঁটলেও এই জুতা বাকিদের থেকে অনেকটা দূরত্ব তৈরি করে দেবে। সামনে অনেকটাই লম্বা এই জুতার সাইজ ইওরোপিয়ান হিসেবে ৭৫ নম্বর।

রোমানিয়ার চর্মকার গ্রেগর লুপ এই জুতো বানিয়েছেন। তার দাবি, ‘এখন খুবই দরকারি হলেও অনেকেই সামাজিক দূরত্ব রক্ষা করছেন না। কাছাকাছি এসে পড়ছেন। তা থেকে বাঁচার উপায় হিসেবেই এই জুতা তৈরি করেছি।’ দেখতে অদ্ভূত হলেও এই জুতার বেশ চাহিদা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গোটা বিশ্বেই রোজ রোজ করোনা সংক্রমণ বাড়ছে। একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বাড়ছে ভীতি। আর এই ভীতি থেকে বাঁচতেই নানা উপায় নিচ্ছেন মানুষ। অনেকেই সব সময়ে ছাতা ব্যবহার করেছেন। তাতেও শারীরিক দূরত্ব রক্ষার কাজটা ভালই হয়। এবার এলো জুতো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা সংক্রমণ থেকে বাঁচাত বিশেষ জুতা!

আপডেট সময় ০৫:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০