ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার গুলি ছুড়লে জবাব দেবে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে যদি বাংলাদেশকে লক্ষ্য করে একটি গুলিও ছোড়া হয় তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। আজ রোববার বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবির একটি সীমান্ত চৌকিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবির মহাপরিচালক।

মেজর জেনারেল আবুল হোসেন বলেন, ‘যদি কখনো আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা আছে সেটা যদি ক্রস করে তাহলে আমরা এর সমুচিত জবাব দেব। আপনারা জানেন আমরা বীরের জাতি। আমরাযুদ্ধ করে স্বাধীন হয়েছি। কেউ আমাদের অ্যাটাক করবে তার সমুচিত জবাব আমরা তাঁদের দেব।’

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, ‘যে সমস্যা হচ্ছে আপনারা জানেন। সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বর্ডারকে সিল করতে হয়েছে। এটি আমাদের কাজ। প্রধানমন্ত্রী বলেছেন কোনো সন্ত্রাসীদের জায়গা আমাদের দেশে হবে না। বাট আনান কমিশনের যেই রিপোর্ট আসছে সেই রিপোর্ট অনুসারে আমি আশা করব বা আমরা আশা করি যে মিয়ানমারের সরকার সে অনুসারে তাঁদের কার্যক্রম পরিচালনা করবে।’

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান জানান, তাঁরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছেন। তবে কোনোভাবেই দেশের ভেতরে কোনো বিদেশি নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আরো জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ২৭১ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তাঁদের জানা মতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কোনো নাগরিকের যাতায়াত হচ্ছে না।

তবে গত বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত চার থেকে পাঁচ হাজার রোহিঙ্গা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। অবশ্য শুরু থেকেই স্থানীয় প্রশাসন বলে আসছে, মিয়ানমারের কোনো নাগরিককেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে গতকাল শনিবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দেশটির রাখাইন রাজ্যের পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশে মিয়ানমারের নাগরিকদের প্রবেশের চেষ্টার বিষয়টিও জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমার গুলি ছুড়লে জবাব দেবে বাংলাদেশ

আপডেট সময় ০২:২০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭