ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুনবাজার এলাকায় মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই মার্কেটের টিনশেডের বিভিন্ন ধরনের ১৮/২০টি দোকান পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ জানান, নতুনবাজার এলাকায় একটি মার্কেটে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গার্মেন্টসের ফেব্রিক্স কাপড়ের দোকান, গেঞ্জি সেলাইয়ের দোকান, কয়েকটি ছোট মেশিন ও ঝুটের দোকানসহ বিভিন্ন ধরনের ১৮/২০টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ১২:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০