ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

প্রিয়জনের সঙ্গে বাড়িতেই হোক ‘নিখুঁত ডেটিং’

আকাশ নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি সবাই। স্বামী-স্ত্রী একান্তে সময় কাটানোর ইচ্ছা থাকলেও অনেকের তা হয়ে উঠছে না। হচ্ছে না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ও নিজেদের মতো করে কিছু সময় কাটানো। এমন অবস্থায় বাড়িতেই এমন পরিবেশ তৈরি করে নিতে পারেন। প্রিয়জনের সঙ্গে বাড়িতেই একটি নিখুঁত ডেটিং করতে যেসব ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

একটি ক্যান্ডেললাইট ডিনার :

এই ধারণাটি সব সময়ই মনকে সুন্দর করে। সারাদিন বাড়িতে বসে অফিস ও ঘরের কাজ করায় ক্লান্তি এসে পড়ে। তবে দিনের শেষে প্রিয়জনের সঙ্গে যদি একটি ক্যান্ডেল লাইট ডিনারের পরিকল্পনা করে থাকেন তাহলে কিছুটা সময় সত্যিই সুন্দর হতে পারে।

এজন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। কিছু মোমবাতি জ্বালান এবং ঘরের লাইটগুলো অফ করে দিন। ফুলদানিকে টাটকা কিছু ফুল রাখুন এবং পরিবেশের সঙ্গে মানানসই মিউজিক বাজান। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হওয়া এমন পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে।

মুভি দেখা :

সারাদিনের ক্লান্তি যদি রাতে দূর করতে চান তাহলে আরেকটি উপায় হলো আপনার সঙ্গী ও আপনি পছন্দ করেন এমন একটি রোমান্টিক মুভি দেখুন। রাতে খাবার পর শান্ত পরিবেশে দুইজনে মুভি দেখা শুরু করুন। আর যদি সম্ভব হয় তাহলে মুভির রোমান্টিক দৃশ্যের সঙ্গে মিলিয়ে নিজেরাও তেমনটি করতে পারেন। এতে মন প্রফুল্ল হয়ে উঠবে, সারাদিনের ক্লান্তি ভুলে অন্যরকম সময় কাটাতে পারবেন।

মিউজিক ও লাইট দিয়ে রোমান্টিক পরিবেশ তৈরি করুন :

অনেক দিন ধরে ঘরের মধ্যেই কাটছে জীবন। এমন অবস্থায় দমবন্ধ হয়ে আসছে অনেকের। তবে আপনি যদি ঘরের পরিবেশে পরিবর্তন আনতে পারেন তাহলে আপনার অনুভূতি অনেকটা বদলে যাবে। আপনি যদি সঙ্গীর সঙ্গে একটি রোমান্টিক সন্ধ্যা কাটাতে পারেন তাহলে সেটি আপনাকে উজ্জীবীত করতে পারে। এজন্য আপনি নরম আলো জ্বালাতে পারেন এবং রোমান্টিক মিউজিক বাজাতে পারেন। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার ভাবনার জগতে বড় পরিবর্তন আনতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

প্রিয়জনের সঙ্গে বাড়িতেই হোক ‘নিখুঁত ডেটিং’

আপডেট সময় ১০:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০