ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের ছুটিতেও চলছে বন্দরের অপারেশনাল কার্যক্রম

আকাশ জাতীয় ডেস্ক: 

ঈদের ছুটিতেও চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র ঈদুল ফিতরের দিন সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের ডেলিভারিসহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার (২৬ মে) যথারীতি কনটেইনার স্থানান্তর, সংরক্ষণ, ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এরপরও সকাল থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কনটেইনার ডেলিভারি স্বাভাবিক রয়েছে। সরকারি সাধারণ ছুটি ঘোষণাকালেও বন্দর কর্তৃপক্ষ প্রতিদিন ২৪ ঘণ্টা অপারেশনাল কার্যক্রম চালু রেখেছে। ঈদের ছুটিতে কনটেইনার ডেলিভারি স্বাভাবিক রাখতে আগেভাগেই স্টেক হোল্ডারদের চিঠি দেওয়া হয়।

বন্দর পরিবহন বিভাগ সূত্র জানায়, ঈদের ছুটির দিন এক পালা (৮ ঘণ্টা) কাজ চলেছে। এছাড়া সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনগুলোতেও প্রতিদিন ২৪ ঘণ্টা অপারেশনাল ও ডেলিভারি কার্যক্রম সচল রাখা হয়েছে। এ লক্ষ্যে ব্যাংক, কাস্টম হাউস, অফডক, শিপিং এজেন্ট ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। আমদানি পণ্যের ক্ষেত্রে অ্যাপ্রেইজমেন্ট বি/ই আউট পাসসহ সব ধরনের ডেলিভারি কার্যক্রমের জন্য কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও সার্বিক সুবিধা নিশ্চিত করার জন্য কাস্টম হাউস কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।

আমদানিকারকরা যাতে পণ্য ডেলিভারি নেওয়ার জন্য শিপিং এজেন্ট থেকে ডেলিভারি অর্ডার গ্রহণ করতে পারেন সে লক্ষ্যে শিপিং এজেন্ট এবং ফ্রেইট ফরওয়ার্ডাররা স্বাভাবিক নিয়মে অফিস খোলা রেখেছেন। ঈদের সময় যেসব সরাসরি ডেলিভারিযোগ্য পণ্যবাহী জাহাজ ছিল সেগুলোর পণ্য ডেলিভারির জন্য কাস্টম আউট পাসসহ ডকুমেন্ট তৈরি করে রাখে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

এদিকে বন্দরের ভেতর থেকে ডেলিভারি নেওয়ার কাজে নিয়োজিত কনটেইনার বা পণ্যবাহী গাড়ি স্বাভাবিক নিয়মে চলাচল করেছে বলে জানা গেছে। বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটররা প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ করে বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রেখেছেন।

বিজিএমইএর আওতাধীন পোশাক শিল্পকারখানাসহ অন্যান্য সব কারখানা ও আমদানিকারকের ওয়্যার হাউস খোলা রেখে স্বাভাবিক সময়ের মতো ডেলিভারি নেওয়ার অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদের ছুটিতেও চলছে বন্দরের অপারেশনাল কার্যক্রম

আপডেট সময় ০১:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০