ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুশফিকের ব্যাট বিক্রির অর্থে প্রথম ধাপে ৩শ পরিবারকে সহায়তা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার নিলামে ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ থেকে প্রথম পর্যায়ে খাদ্য সহায়তা পেয়েছেন বগুড়ার ৩০০টি দুস্থ ও অসহায় পরিবার।

শনিবার (২৩ মে) দুপুরে বগুড়া জিলা স্কুল মাঠে ও সদর উপজেলার শেখেরকোলাসহ বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। এসময় ডা. সামির হোসেন মিশুর পাশাপাশি উপস্থিত ছিলেন মুশফিকের বগুড়া জিলা স্কুলের সহপাঠি মাসুদুর রহমান বাপ্পি।

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি সম্প্রতি নিলামে তুলেছিলেন মুশফিক। অনলাইন নিলামে ঐতিহাসিক সেই ব্যাট ২০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা) কিনে নেন সাবেক পাকিস্থানি অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

মুশফিকের ব্যাট বিক্রির পুরো অর্থই খরচ করা হবে দেশের করোনা আক্রান্তদের চিকিৎসা ও দুস্থদের খাদ্য সহায়তা প্রদানে। এর আগেও মুশফিকের নিজস্ব অর্থায়নে বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী ও অসহায় পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বাংলানিউজকে জানান, এর আগেও বগুড়ার স্বাস্থকর্মীদের মাঝে মুশফিকের অর্থায়নে সুরক্ষা সামগ্রী (২০০-পিপিই, এন এন-৯৫ মাস্ক, গ্লাভস এবং হেডকাভার নাইন্টিন) ও অসহায়-কর্মহীনদের মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়।

তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে ক্রিকেটার মুশফিকের এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুশফিকের ব্যাট বিক্রির অর্থে প্রথম ধাপে ৩শ পরিবারকে সহায়তা

আপডেট সময় ০৮:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০