ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকা ব্যয় হবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার নামখচিত ব্রেসলেটটি ৪২ লাখ টাকা বিক্রি হয়েছে। বহুল আলোচিত নিলাম থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ এ অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে ব্যয় হবে। করোনায় কর্মহীন হয়ে পড়া দেশের মানুষের সাহায্যার্থে খরচ করা হবে এ টাকা।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক সোমবার দুপুরে চিত্রা রিসোর্টে সাংবাদিকদের এ তথ্য জানান। রোববার রাত ১২টার দিকে মাশরাফির ব্যবহার্য ব্রেসলেটটি কেনে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইনান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। এটি দীর্ঘ ১৮ বছর সুখ-দুঃখের অবিচ্ছেদ্য সঙ্গী ছিল ম্যাশের। নিলাম শেষে বিএলএফসিএ চেয়ারম্যান মমিনুল ইসলাম ‘মাশরাফি নামাংকিত’ ব্রেসলেটটি টাইগারদের সফল অধিনায়ককে আবার উপহার হিসেবে ফেরত দেন।

তরিকুল ইসলাম জানান, নিলামের ৪২ লাখ টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করার কথা জানিয়েছেন এর চেয়ারম্যান মাশরাফি। এছাড়া ব্রেসলেটটি ক্রয়ের জন্য মোমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ অর্থ সততার সঙ্গে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলে জানান নড়াইল এক্সপ্রেস।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কামরুল আলম, ইস্রা্রাফিল খবির রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ হলের ভিপি হোসাইন আহম্মেদ সোহান, আবু বকর সিদ্দিক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকা ব্যয় হবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে

আপডেট সময় ০৮:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০