ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

লকডাউনের ফলে অর্থসঙ্কট, ভারতীয় অভিনেতার আত্মহত্যা

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনা ভাইরাসের দুর্যোগের সময় লকডাউনে থেকে আত্মহননের পথ বেছে নিলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা মানমিত গ্রেওয়াল (৩২)। তার পারিবারিক বন্ধু ও প্রযোজক মানজিত সিং রাজপুত ভারতীয় সংবাদমাধ্যকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেওয়ালের জন্ম পাঞ্জাবে হলেও কাজের সূত্রে মুম্বাইয়ের খারঘরে সস্ত্রীক বসবাস করতেন। সেখানেই শুক্রবার (১৫ মে) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। লকডাউনে থাকার কারণে তিনি দীর্ঘদিন অর্থকষ্টে দিন পার করছিলেন।

গ্রেওয়ালের সঙ্গে রাজপুতের সাত বছরের বন্ধুত্ব। তিনি জানান, ভারতে চলমান লকডাউনে এই অভিনেতার আয় বন্ধ হয়ে যাওয়ায় তিনি অর্থসঙ্কটে পড়েন।

মানজিত সিং রাজপুত বলেন, গ্রেওয়াল অসম্ভব অর্থসঙ্কটে ছিলেন এবং তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। আয় না থাকায় ঋণ করা অর্থ পরিশোধের প্রচুর চাপ ছিল তার উপর। তাই হয়তো তিনি এই পথ বেছে নিয়েছেন। আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী পুরোপুরি বিধ্বস্ত।

শনিবার এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেওয়াল ‘আদাত সে মজবুর’ এবং ‘কুলদীপক’র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনের কাজ তার হাতে ছিল। কিন্তু লকডাউনের কারণে কাজগুলো বন্ধ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

লকডাউনের ফলে অর্থসঙ্কট, ভারতীয় অভিনেতার আত্মহত্যা

আপডেট সময় ১১:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০